Young Blood :লংতরাই ভ্যালিতে ক্রিকেট, প্রথম সেমিফাইনালে মঙ্গলবার আইতরমা-‌ইয়ং ব্লাড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। বৃষ্টি কমতেই ঘোষিত হলো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের সূচী। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের। ২৮ জুন প্রথম সেমিফাইনালে আইতরমা ক্লাব খেলবে ইয়ং ব্লাড ক্লাবের বিরুদ্ধে এবং ২৯ জুন দ্বিতীয় সেমিফাইনালে বুলেট ক্লাব খেলবে কল্পতরু ক্লাবের বিরুদ্ধে। ১ জুলাই হবে ফাইনাল ম্যাচ। ঘাঘরাছড়া স্কুল মাঠের পরিবর্তে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে ধূমাছড়া স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উত্তম সাহা এখবর জানিয়েছেন। মুষলধারে বৃষ্টির জন্য দীর্ঘদিন আসর বন্ধ ছিলো। মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিলো। বৃষ্টি কমতেই মাঠ সংস্কারে কোমড় বেধে নেমে পড়েন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। এবং দ্রুত খেলার উপযুক্ত করে তুলেন মাঠ।