News Flash

  • Home
  • বিদেশ
  • Strike :একাধিক দাবিতে ধর্মঘটে ৪০ হাজারের বেশি রেলকর্মী, লন্ডনে ব্যাহত রেল পরিষেবা
Image

Strike :একাধিক দাবিতে ধর্মঘটে ৪০ হাজারের বেশি রেলকর্মী, লন্ডনে ব্যাহত রেল পরিষেবা

লন্ডন, ২২ জুন (হি. স.) : বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে লন্ডনে শুরু হয়েছে রেল ধর্মঘট। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে অংশ নিয়েছেন ৪০ হাজারের বেশি রেলকর্মী। যার জেরে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা।

রেল কর্মচারি সংগঠন যেমন নিজেদের অবস্থানে অনড়, অবস্থানে অনড় রেল কর্তৃপক্ষ। তাই আপাতত ধর্মঘট মেটার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। লন্ডনের পাতাল রেলের কর্মীরা এই ধর্মঘটে সামিল রয়েছে। বরিশ জনসন জানিয়েছেন, রেলকর্মীদের এই ধর্মঘট অযৌক্তিক। সরকার যেখানে জনস্বার্থে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ করেছে, সেখানে এই ধর্মঘট কোনওভাবেই সমর্থন করা যায় না।

সংগঠনের সাধারণ সম্পাদক মিক লিঞ্চ জানিয়েছে, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। দাম বাড়ছে জ্বালানির। ফলে, দিন-প্রতি খরচ আগে যা ছিল, এখন তার থেকে অনেক বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের বেতন এক নয়াপয়সা বাড়েনি। আমাদের সামনে এখন একটি মাত্র পথ খোলা। আর তা হল চাকরি ছেড়ে ঘরে বসে থাকা। কর্তৃপক্ষকে একাধিকবার বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবিকে বিন্দুমাত্র আমল দিতে চাইছে না। তাই, বাধ্য হয়ে আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তার দাবি, আপাতত ধর্মঘটে রেলকর্মীরা সামিল হয়েছেন। কিন্তু আগামীদিনে এই ধর্মঘটে অংশ নেবেন বিভিন্ন পেশার মানুষ।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top