News Flash

  • Home
  • বিদেশ
  • জ্বালানি শেষ হতেই পাথরবৃষ্টি শ্রীলঙ্কায়, গুলি চালাল সেনা, আহত ১১ জন
Image

জ্বালানি শেষ হতেই পাথরবৃষ্টি শ্রীলঙ্কায়, গুলি চালাল সেনা, আহত ১১ জন

কলম্বো, ২০ জুন (হি.স.) : শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কট চরমে। লম্বা লাইনে দাঁড়িয়ে জ্বালানি না পেয়ে পেট্রোল পাম্পে পাথর বৃষ্টি করল দিশাহীন নাগরিক ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালাল শ্রীলঙ্কার সেনাবাহিনী। এতে ১১ জন আহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে দেশটির বিসুভামাডু অঞ্চলে । ক্ষতিগ্রস্ত হয় সেনার একটি ট্রাক।

বিদেশি মুদ্রার ভান্ডার কার্যত তলানিতে এসে ঠেকেছে। আর্থিক ভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কট চরমে। তার জেরে নিত্যদিন দেশের নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন নাগরিকেরা। তবে গত কাল রাতে যে পরিস্থিতি তৈরি হল, তা কার্যত নজিরবিহীন! একটি পাম্পে জ্বালানি (পেট্রল, ডিজ়েল) সংগ্রহের জন্য ভিড় জমিয়েছিলেন বহু নাগরিক। কিন্তু পেট্রল শেষ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছয় যে, গুলি চালাতে বাধ্য হয় শ্রীলঙ্কার সেনা। পুলিশ জানিয়েছে, অশান্তি দমনে সেনা সদস্যরা এই প্রথমবারের মতো গুলি ছুঁড়েছে, এতে আটজন বেসামরিক নাগরিক ও তিন সেনা সদস্য আহত হয়েছেন।ক্ষতিগ্রস্ত হয় সেনার একটি ট্রাক।

কলম্বো থেকে উত্তরে ৩৬৫ কিলোমিটার দূরে বিসুভামাডু অঞ্চলের ঘটনা। গত কাল রাত থেকেই জ্বালানি সংগ্রহে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। সেই সময়েই প্রমাদ গুনছিলেন অনেকে। সেনার মুখপাত্র নিলান্ত প্রেমরত্নে জানিয়েছেন, সেখানে হঠাৎ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ২০-৩০ জনের একটি দল পাথর ছুড়তে শুরু করে। ক্ষতিগ্রস্ত হয় সেনার একটি ট্রাক। পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে সেনা।

পুলিশ সূত্রে খবর, সেনার তরফে গুলি চালানো শুরু হতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় আটজন সাধারণ নাগরিক এবং তিন জন সেনা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই পাম্পটিতে পেট্রল শেষ হয়ে গিয়েছিল। তার পরেই মোটরবাইকের আরোহীরা প্রতিবাদ শুরু করেন। সেখান থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করেন। প্রসঙ্গত, শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট এতটাই বেহাল যে, বিদেশ থেকে প্রয়োজন মতো জ্বালানি আমদানি করতে অপারগ প্রশাসন। বাড়ন্ত ওষুধ, খাবারও। এই পরিস্থিতিতে ভারত এবং আরও কিছু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও প্রয়োজনের তুলনায় তা সামান্যই। গত কালের ঘটনা ফের সেইইঙ্গিত দিল।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top