ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। রেফারিদের ক্লিনিক আগামীকাল। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েসনের উদ্যেগে। রবিবার সকালে এগিয়ে চলো সংঘে শুরু হবে শিবির। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। হ্যান্ডবল রেফারি ক্লিনিকে উপস্থিত থাকবেন সংস্থার সভাপতি ড. সূর্যকান্ত পাল, সহ সভাপতি মধু গোপাল বিশ্বাস, জবা পাল, সচিব লিটন রায়, যুগ্ম সচিব ড. কান্তা দেব, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী এবং সচিব সুমন্ত গুপ্ত প্রমুখ। শিবিরের দায়িত্বে থাকবেন অজয় ভট্টাচার্য এবং ড. কান্তা দেব । মোট ৪০ জন রেফারি এখন পর্যন্ত শিবিরে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন। এরমধ্যে নতুন ২০ জন রেফারি। রাজ্য সংস্থার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2022-06-18

