News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানুষের  নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয় ঃ উপমুখ্যমন্ত্রী
Image

মানুষের  নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয় ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বহু জায়গায়৷ চালু করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের হেল্প লাইন নাম্বার৷ শনিবার গোটা প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে বনমালিপুর স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে গেছেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন ভাল কাজ করছে কর্মীরা৷ তবে কিছুটা কর্মী স্বল্পতা রয়েছে বলে জানিয়েছেন তিনি৷
রবিবার থেকে কর্মী সংখ্যা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়াতে বলা হয়েছে৷ যাতে করে জনগণের অভিযোগ আসলে দ্রুত নিষ্পত্তি করা যায়৷
তিনি জনগনের উদ্দেশ্যে এদিন বলেছেন, মানুষকে বুঝতে হবে যে কি পরিস্থিতি রয়েছে৷ বড় গাছ পড়লে তা পরিষ্কার করতে সময় লাগে৷ অনেক সময় ট্রান্সফর্মারের বেস পর্যন্ত জল চলে আসে৷ তখন বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে হয়৷  মানুষের নিরাপত্তা প্রথম৷ তাই বেশ কিছু লাইন বন্ধ করে দিতে হয়৷ এটা বিদ্যুৎ দপ্তরের নিষ্ফলতা নয়৷ উনার কথায়, লোডশেডিং নয় মানুষের  নিরাপত্তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয় বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷
এদিন টি ই এস ই সি এল-র ১৯১২ কলসেন্টার ঘুরে দেখেছেন তিনি৷ তিনি জনগণের বিদ্যুৎ বিলের অভিযোগ সম্পর্কে বলেন,  বিলের সমস্যা আজকের নয়৷ বিগত সরকারের সময় থেকে এই সমস্যা চলে আসছে৷ বর্তমান সরকার এই সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে বলে দাবি করেছেন তিনি৷ মাসে মাসে বিল প্রদানের চেষ্টা করা হচ্ছে৷ সমস্যা থাকলে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি৷ দুর্যোগ মোকাবেলাকে প্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে৷ যে সমস্ত ট্রান্সফর্মার নষ্ট হয়েছিল তা পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে জানান উপমুখ্যমন্ত্রী৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top