News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সালকা বাদলকে হারিয়ে ইয়ং ব্লাড শনিবার সেমিফাইনালে আইতরমার বিরুদ্ধে
Image

Cricket : সালকা বাদলকে হারিয়ে ইয়ং ব্লাড শনিবার সেমিফাইনালে আইতরমার বিরুদ্ধে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। দুর্দান্ত জয় পেয়েছে ইয়ং ব্লাড ক্লাব। হারিয়েছে সালকা বাদলকে। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্টের সুপার আটের ম্যাচ। ইয়ং ব্লাড ক্লাবের পক্ষে এটি গুরুত্বপূর্ণ জয় হয়েছে। কেননা এই জয়ের সুবাদে ইয়ং ব্লাড ক্লাব সুপার ফোর নক-আউট অর্থাৎ সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। ১৮  জুন প্রথম সেমিফাইনালে ইয়ং ব্লাড ক্লাব খেলবে আইতরমা ক্লাবের বিরুদ্ধে। আরজু দেববর্মার অনবদ্য ব্যাটিং আজ ইয়ং ব্লাড ক্লাবকে জয় এনে দিয়েছে। খেলা ছিল ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরুতেই ৭ ওভার কমিয়ে ৪৩-এ স্থির করা হয়। টস জিতে সালকা বাদল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইয়ং ব্লাড ক্লাবকে। ইয়ং ব্লাডের ছেলেরা বিশেষ করে চারজনের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে দলের স্কোর বেশ চ্যালেঞ্জিং হয়। নির্ধারিত ৪৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ইয়ং ব্লাড ক্লাব ২৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরজু দেববর্মা ৪৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৯০ রান সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়া, উত্তম কলই ৪৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি মেরে ৬৬ রান সংগ্রহ করে দলীয় স্কোরে যথেষ্ট ভাল যোগান দিয়েছে। সঞ্জয় মালাকার ৫০টি বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৪৪ রান পেয়েছে। হালকা বাদলের প্রদীপ দেববর্মা ৩৫ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, অমূল্য রূপিনী ও ঋত্বিক ত্রিপুরা পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সালকা বাদল শুরুতে ওপেনিং জুটিতে হেমেন্দ্র রুপিনী ও সৈনিক দেববর্মা নির্ভরযোগ্য ব্যাট চালিয়ে দলের জন্য ১০৯ রান সংগ্রহ করে দিলেও, হেমেন্দ্র আউট হওয়ার পর খেলার মোড় ঘুরে যায়। অবশেষে ৩৯.২ ওভার খেলে সালকা বাদল ২৪৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সৈনিকের ৪৩, মাঝে প্রদীপ দেববর্মার ৪৪ রান নজরকাড়া হলেও কার্যত শেষরক্ষা হয়নি। প্রদীপ ২১ বলে একটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মেরে ৪৪ রান পেয়েছিল কিন্তু ততক্ষণে খেলার লাগাম ইয়ং ব্লাড ক্লাবের হাতের মুঠোয় চলে যায়। ইয়ং ব্লাড ক্লাবের সোহেল চাকমা, সুজিত দেবনাথ এবং অমৃত দাস প্রত্যেকে তিনটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কল্পতরু ট্রাস্ট খেলবে বুলেট ক্লাবের বিরুদ্ধে, ১৯ জুন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top