News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rahul Gandhi : রাহুল গান্ধীকে ইডির জেরা, রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেসের
Image

Rahul Gandhi : রাহুল গান্ধীকে ইডির জেরা, রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজভবনের সামনে বিক্ষোভে সামিল হলো প্রদেশ কংগ্রেস৷ সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়৷ এদিকে মহিলা কংগ্রেস কর্মীদের উপর পুলিশের হাতাহাতির অভিযোগ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সমন৷ আর এর জেরেই ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে রাহুল গান্ধীকে৷ বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি৷ ইতিমধ্যেই কয়েকজন  কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজভবন অভিযান সংগঠিত করা হয়েছে৷ পরবর্তী সময়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের৷

এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় বলেন, ইডি বারবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে৷ বেআইনিভাবে নোটিশ দিয়ে এ ধরনের জিজ্ঞাসাবাদের কার্যকলাপ চালাচ্ছে ইডি বলে জানান তিনি৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাইছেন বিজেপি’র ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে মোড় দিতে৷ এর তীব্র প্রতিবাদ জানিয়ে সারাদেশের মতো  রাজ্যেও রাজভবন অভিযান সংগঠিত করা হচ্ছে বলে জানান গোপাল রায়৷

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top