News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : অরুণাচলের ১২টি জেলায় ভারী বৃষ্টি, জলস্তর বৃদ্ধি অসমে নেমে আসা ২০টি নদীর
Image

Assam : অরুণাচলের ১২টি জেলায় ভারী বৃষ্টি, জলস্তর বৃদ্ধি অসমে নেমে আসা ২০টি নদীর

ইটানগর, ১৬ জুন (হি.স.) : আগামী ১৯ জুন পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারত সরকারের ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্টের গুয়াহাটি কেন্দ্রের প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল প্রদেশের ১২টি জেলায় ১৯ জুন রবিবার রাত পর্যন্ত অবিরাম প্রবল বৃষ্টি হতে পারে।

এই জেলাগুলি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিম কামেং জেলা, পূর্ব কামেং জেলা, লোয়ার সুবনশিরি জেলা, ক্রা দাদি জেলা, পাপুমপারে জেলা, সিয়াং জেলা, আপার সিয়াং জেলা, দিবাং ভ্যালি জেলা, লোয়ার দিবাং ভ্যালি জেলা, লোহিত জেলা, চাংলাং জেলা, তিরাপ এবং লংডিং জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যার জেরে অরুণাচল প্রদেশের প্রধান পাঁচ নদী লোহিত, সিয়াং, সুবনশিরি, কামেং ও তিরাপ নদীর জলস্তর আরও বাড়বে।

উল্লেখ্য, এই পাঁচটি নদীর পাশাপাশি অরুণাচল প্রদেশ থেকে আরও ২০টিরও বেশি নদী অসমে প্রবাহিত হচ্ছে। সমস্ত এই নদীগুলির জলস্তরের ক্ষমতা অতিক্রম করেছে বলে জানা গেছে। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিধসের খবরও আসছে। অসমের মার্ঘেরিটা-চাংলাং সংযোগকারী মহাসড়কে ধস পড়ায় জেলা প্রশাসন ওই সড়ক বন্ধ করে দিয়েছে।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top