News Flash

  • Home
  • খেলা
  • Football : মুষলধারে বৃষ্টিতে নাজেহাল উদ্যোক্তারা, হোটেলবন্দী ত্রিপুরা সহ ৪ রাজ্যের ফুটবলাররা
Image

Football : মুষলধারে বৃষ্টিতে নাজেহাল উদ্যোক্তারা, হোটেলবন্দী ত্রিপুরা সহ ৪ রাজ্যের ফুটবলাররা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। সোনাপুরে পৌঁছে দ্বিতীয় দিনেও হোটেলবন্দী ত্রিপুরা সহ বেশ কয়েকটি দল। মুষলধারে বৃষ্টির জন্য। আকাশের যা অবস্থা তাতে মহারাষ্ট্রের বিরুদ্ধে বিনা অনুশীলনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার প্রায় সারাদিনই অবিরাম বৃষ্টি হয়। অনেক জায়গায় জমে যায় জল। অসমের সোনাপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। তাতে অংশ নিতে বুধবার সকালে সোনাপুরে পৌঁছায় বাসন্তি রিয়াং এর নেতৃত্বে ত্রিপুরা দল। ওই রাজ্যে পৌঁছানোর পর থেকেই মুষলধারে বৃষ্টির জন্য হোটেলেই বন্দি থাকতে হয় রাজ্যদলকে। এদিকে ক্রমাগত বৃষ্টিতে নাজেহাল উদ্যোক্তারা আসর স্থগিত রাখার জন্য ফেডারেশনের কাছে অনুরোধ করলেও তেমন সাড়া পায়নি বলে খবর। এদিকে বৃষ্টির মধ্যে কোনও দলকেই অনুশীলন করার অনুমতি দিচ্ছে না উদ্যোক্তা সংস্থা। তাদের দাবি বৃষ্টিতে ভিজে কোনও ফুটবলারের জ্বর উঠলে সমস্যা হতে পারে। সন্ধ্যায় রাজ্য দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”বৃষ্টির জন্য অনুশীলন হয়নি। আকাশের যা অবস্থা তাতে আজও অনুশীলন হওয়ার সম্ভাবনা কম। ফলে বিনা অনুশীলনেই সম্ভবত সবকটি দলকে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামতে হবে”‌। এদিকে‌ আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌এফ’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রযেছে চন্ডিগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাবেলী। ১৮ জুন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জুন চন্ডিগড়, ২২ জুন দাদরা এবং নগর হাবেলী, এবং ২৪ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে।  ত্রিপুরা দল:‌ টেরেসা ডার্লং, সুয়ারি দেববর্মা, শিব্তি দেববর্মা, জিবীকা দেববর্মা,বুধুলক্ষ্মী দেববর্মা, বাসন্তি রিয়াং (‌অধিনায়িকা), কবিতা দেববর্মা (‌সহ অধিনায়িকা), রেজিনা ডার্লং, লালনুনগাইয়ালি ডার্লং, শায়ারি ত্রিপুরা, শর্মিলা মুন্ডা, মানিনা জমাতিয়া, ইলি হালাম, আলিশা দেববর্মা, মৌসুমী মুন্ডা, স্নেহা দেবনাথ, কল্পনা নায়েক, ত্রিশা দাস, লক্ষ্মী দেবনাথ, অনিতা কুমারী জমাতিয়া, রেশ্মি কলই, শুয়ারি দেববর্মা। কোচ:‌ শুভেনজিৎ সিনহা, সুশান্ত দেববর্মা। ম্যানেজার:‌ দ্রুপদী দেববর্মা।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top