News Flash

  • Home
  • দিনের খবর
  • তরুণ প্রজন্মের জন্য অগ্নিপথ যোজনা অত্যন্ত ভালো সুযোগ : পুষ্কর ধামি
Image

তরুণ প্রজন্মের জন্য অগ্নিপথ যোজনা অত্যন্ত ভালো সুযোগ : পুষ্কর ধামি

দেহরাদূন, ১৬ জুন (হি.স.): দেশের সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ যোজনার ভূয়সী প্রশংসা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর মতে, তরুণ প্রজন্মের জন্য অগ্নিপথ যোজনা অত্যন্ত ভালো সুযোগ। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে যখন দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে, এমন সময় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ধামি বলেছেন, “সশস্ত্র বাহিনীর সঙ্গে উত্তরাখণ্ডের সম্পর্ক সর্বজনবিদিত৷ দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস আমাদের রাজ্যের সৈন্যদের বীরত্বের গল্পে পরিপূর্ন, উত্তরাখণ্ডকে সৈন্যভূমিও বলা হয়।”

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পকে স্বাগত জানিয়ে পুষ্কর ধামি বলেছেন, উত্তরাখণ্ডের প্রায় প্রতিটি পরিবার থেকেই সশস্ত্র বাহিনীতে কেউ না কেউ আছেন। অগ্নিপথ প্রকল্প তরুণ প্রজন্মের জন্য একটি ভাল সুযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, সমগ্র দেশে ১৭-২১ বছর বয়সীরা এই প্রকল্পের অধীনে আগামী ১৮ মাসে সেনাবাহিনীতে চাকরি পাবেন।

উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্র। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের পোশাকি নাম হবে ‘অগ্নিবীর’। নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতে শারীরিক সক্ষমতা এবং মেধা যাচাই করেই তাঁদের নিয়োগ হবে ‘অগ্নিপথ’ প্রকল্পে। প্রাথমিক ভাবে অগ্নিবীরদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে প্রায় ৪৫ হাজার টাকা হবে ((চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। প্রথম ছ’মাস হবে প্রশিক্ষণপর্ব। চার বছর পর অগ্নিবীরদের এক চতুর্থাংশ যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনায় আরও ১৫ বছরের নিয়োগ পাবেন। বাকিরা ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে অবসরের সুযোগ পাবেন। অগ্নিবীরদের একাংশকে পরিবহণ মন্ত্রক, শুল্ক দফতরের মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করার বন্দোবস্ত করবে সরকার। অবসরের পর ব্যবসা করতে চাইলে পাবেন ব্যাঙ্ক ঋণের বিশেষ সুবিধা।

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

(update) মুম্বইয়ের ঘাটকোপরে ধসে মৃত ৪, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টির মধ্যে বুধবার ভোরে মুম্বইয়ের ঘাটকোপরের চিরাগ নগর এলাকায় বাড়ির উপর ভূমিধসের ঘটনায়…

ByByNews Desk Aug 12, 2026

২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়তে নগরায়ণ গুরুত্বপূর্ণ: অরবিন্দ পানাগড়িয়া

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে নগরায়ণ দেশের অর্থনৈতিক রূপান্তরের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top