News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় আবারও রেলে কাটা পরে মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরায় আবারও রেলে কাটা পরে মৃতদেহ উদ্ধার

শান্তির বাজার (ত্রিপুরা), ১৫ জুন (হি. স.) : ত্রিপুরায় আবারও রেলে কাটা পরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমার গার্দ্দাং রিয়াং পাড়ায় রেল লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিচয় এখন জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে রয়েছে শান্তির বাজার থানার পুলিশ। 

বুধবার দুপুরে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা খবর পান গার্দ্দাং রিয়াং পাড়া এলাকায় এক ব্যক্তি রেলে কাঁটা পড়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে গেছে। পরবর্তী সময় চিকিৎসক অঞ্জাত পরিচয় ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করেছেন।

পুলিশ জানিয়েছে, হাত ও পা কাটা অবস্থায় ওই ব্যক্তিকে দমকল কর্মীরা উদ্ধারে করে দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্ত চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। পুলিশের দাবি, অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের বিষয়টি সমস্ত থানায় জানানো হয়েছে। আপাতত মৃতদেহ দক্ষিণ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ওই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা, পুলিশ দ্বন্দ্বে রয়েছে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top