News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sidhu Mussewala Murder Case : সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্রেফতার সন্তোষ যাদব
Image

Sidhu Mussewala Murder Case : সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্রেফতার সন্তোষ যাদব

পুনে, ১৩ জুন ( হি. স.) : পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলায় এবার পুনে থেকে গ্রেফতার করা হল সন্তোষ যাদবকে। পুলিশ সূত্রে খবর, এই খুনের সঙ্গে সন্তোষ যাদবও জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

রবিবার গভীর রাতে পুলিশ সন্তোষ যাদবকে ডিউটি ​​ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে। আদালত তাকে ২০ জুন পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠায়। উল্লেখ্য, মুসেওয়ালা হত্যা মামলায় এখনও পর্যন্ত আট অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এই হত্যা মামলায় সৌরভ মহাকালকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন রাজ্যের পুলিশ তৎপর রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশও পঞ্জাব পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করছে। ধৃত সন্তোষ যাদবকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য যাদব একটি হত্যা মামলায় এক বছর ধরে পলাতক ছিল। এই মামলা ২০২১ সালে পুনে জেলার মাঞ্চার থানায় নথিভুক্ত করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মুসওয়ালা হত্যা মামলায় নাগনাথ সূর্যবংশীর নাম উঠে এসেছে।

Releated Posts

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top