News Flash

Image

জলাশয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

ধর্মনগর, ১০ জুন : মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে লাশ হয়ে ফিরলেন ৫৫ বছরের এক বৃদ্ধ। মৃত বৃদ্ধের নাম প্রবিন্দ্র নাথ। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম রাধাপুর গ্রামে ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, শুক্রবার সকালে পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে একটি জলাশয়ে মৃতদেহ ভেসে উঠে। এই মৃতদেহটি পবীন্দ্র নাথের বলে জানা গেছে। বুধবার রাতে  তিনি মাছ ধরতে বের হয়েছিলেন।  রাতে বাড়ি ফিরে  আসেননি। পরের দিন বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নেন। কিন্তু খবর না পেয়ে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। শুক্রবার তার বাড়ির পেছনে জলাশয়ে  মৃতদেহ ভেসে উঠে। ছেলে সহ পরিবারের অন্যান্যরা মৃতদেহটি শনাক্ত করেছেন।ঘটনার খবর পেয়ে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে। তবে হঠাৎ করে ৫৫ বছরের ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসুক। তারপর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top