News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Bypolls: ত্রিপুরায় উপনির্বাচন : ২৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন
Image

Tripura Bypolls: ত্রিপুরায় উপনির্বাচন : ২৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

আগরতলা, ৬ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনে ২৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাতে, সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে জানা গেছে, আগরতলা কেন্দ্রে ৬ জন, টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৭ জন, সুরমা কেন্দ্রে ৬ জন এবং যুবরাজনগর কেন্দ্রে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, বামফ্রন্ট, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চারটি আসনে, আমরা বাঙালি এবং কংগ্রেস তিনটি আসনে, এসইউসিআই দুইটি আসনে এবং আজাদ সমাজ পার্টি ও নির্দল থেকে একটি আসনে প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে আটজন মহিলা প্রার্থী রয়েছেন। অবাক করার বিষয় হল, তৃণমূল কংগ্রেস টাউন বড়দোয়ালি কেন্দ্রে ইতিপূর্বে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ আরেকজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।প্রসঙ্গত, নির্বাচন ২৩ জুন অনুষ্ঠিত হবে এবং কমিশন ২৬ জুন ফলাফল ঘোষণা দেবে। আগামীকাল মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ৯ জুন মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ নির্ধারিত হয়েছে।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top