News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi: জনসমর্থ পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী, বিশেষ সিরিজের কয়েনও প্রকাশ
Image

PM Modi: জনসমর্থ পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী, বিশেষ সিরিজের কয়েনও প্রকাশ

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ঋণনির্ভর সরকারি প্রকল্পগুলি জন্য ‘জনসমর্থ’ নামের জাতীয় পোর্টাল-এর সূচনা করেছেন। উপভোক্তা এবং ঋণদাতাদের মধ্যে সরাসরি সংযোগ সাধনের এটি প্রথম এই ধরনের পোর্টাল। এর মাধ্যমে একদিকে যেমন ঋণ প্রকল্প গুলি সম্পর্কে মানুষ অবহিত হবেন, তেমনই সহজে ঋণের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে।

‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লিতে অর্থ ও কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের আইকনিক সপ্তাহ উদযাপনের সূচনা করেছেন। এই আইকনিক সপ্তাহ চলবে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে বিশেষ সিরিজের কয়েকটি কয়েনও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েনের বিশেষ সিরিজ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মুদ্রার এই বিশেষ সিরিজে ‘আজাদী কা অমৃত মহোৎসব’-এর লোগোর থিম রয়েছে এবং এই কয়েন সহজেই শনাক্ত করতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষজন।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top