News Flash

  • Home
  • দেশ
  • রামপুর ও আজমগড় লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস
Image

রামপুর ও আজমগড় লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস

লখনউ, ৬ জুন(হি.স) : উত্তরপ্রদেশে আসন্ন রামপুর ও আজমগড় লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

সোমবার রাজ্য কংগ্রেসের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের নেতা (প্রশাসন) যোগেশ দীক্ষিত এক বিবৃতিতে বলেন, কংগ্রেস রামপুর এবং আজমগড় লোকসভা উপনির্বাচনে তাদের প্রার্থী দেবে না। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে উত্তরপ্রদেশে নিজেদের পুনর্গঠন করতে এবং ২০২৪ সালের নির্বাচনে একটি শক্তিশালী বিকল্প হিসাবে নিজেকে উপস্থাপন করতে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজই এই দুটি লোকসভা আসনের জন্য মনোনয়নের পেশ করার শেষ দিন ছিল। আগামী ২৩ জুন বিভিন্ন রাজ্যের দুটি লোকসভা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top