News Flash

  • Home
  • খেলা
  • cricket : শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টানা জয়ে কসমোপলিটন সুপারের শীর্ষে
Image

cricket : শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টানা জয়ে কসমোপলিটন সুপারের শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। টানা জয় কসমোপলিটনের। জয়ের ধারা অব্যাহত রেখে কসমোপলিটন এখন সুপার লিগের শীর্ষে। প্রথম ম্যাচে চাং-কাও-থাঙ্গাকে হারিয়ে আজ, রবিবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে, রেক্স ক্লাবকে পরাজিত করে। ৩ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে কসমোপলিটন। খেলা ছিল বাইখোড়া স্কুল গ্রাউন্ডে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট তথা চ্যালেঞ্জার টফি সুপার লিগ ক্রিকেটের খেলা চলছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। শুরুতে দেরি। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ৪৩ করা হয়। টস জিতে রেক্স ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৩ ওভার খেলা সম্ভব হয়নি। ৩৮ ওভার খেলেই রেক্স ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সন্দীপ মুরাসিং-এর ৩৭ রান, রবিশঙ্কর মুরাসিং-এর ৩২ রান, কিষান মুরাসিং-এর ৩১ রান উল্লেখ করার মতো। কসমোপলিটন ক্লাবের বোলার সম্রাট মজুমদার ৩৩ রানে ৪ উইকেট পেয়েছে। এছাড়া, আশীষ কুমার যাদব ও রাজদ্বীপ দত্ত দুটি করে এবং প্রসেনজিৎ বিশ্বাস একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ৩৬.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। একসময় ১৩০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে কসমোপলিটন কিছুটা সমস্যায় পরেছিল। রাজদ্বীপ দত্ত ৮৩ বল খেলে ৮টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে দেয়। অতঃপর সম্রাট মজুমদার ও ইন্দ্রজিত দাসের অষ্টম উইকেটের জুটি দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সম্রাট ২৩ রানে অপরাজিত থাকেন। ওপেনার জনক রিয়াংয়ের ২৫ রানও উল্লেখযোগ্য। রেক্স ক্লাবের বোলার কিষান মুরাসিং ৩০ রানে তিনটি, অনন্ত মুরাসিং ৫২ রানে দুইটি এবং রবি শংকর ও সন্দীপ মুরাসিং একটি করে উইকেট পেয়েছে। মূলত রাজদীপ, সম্রাটের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে কসমোপলিটন ৩ উইকেটে জয় ছিনিয়ে আপাতত সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top