News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫৫ হাজারের বেশি ভোটে চম্পাবত উপ-নির্বাচনে জয়ী পুষ্কর ধামি, টিকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী পদ
Image

৫৫ হাজারের বেশি ভোটে চম্পাবত উপ-নির্বাচনে জয়ী পুষ্কর ধামি, টিকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী পদ

দেহরাদূন, ৩ জুন (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত বিধানসভা আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ৫৫ হাজারের বেশি ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখলেন ধামি। শুক্রবার সকাল থেকে চম্পাবত বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিলেন পুষ্কর সিং ধামি। তৃতীয় রাউন্ড গণনার পর তিনি এগিয়ে ছিলেন ১০,৬১৭ ভোটে, সপ্তম রাউন্ডের পর এগিয়ে ছিলেন ২৫,২১৯ ভোটে, ১২ রাউন্ডের গণনার শেষে ৫১,৩১৫ ভোটে এগিয়ে ছিলেন পুষ্কর। সবশেষে ৫৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তিনি। ধামি ৫৫ হাজার ২৫ ভোটে কংগ্রেস প্রার্থী নির্মলা গাহতোরীকে হারিয়ে দিয়েছেন।

ইতিমধ্যেই ধামিকে অভ্যর্থনা জানিয়েছেন তাঁর সমর্থকরা। চম্পাবতের জনগণকে ধন্যবাদ জানিয়ে পুষ্কর সিং ধামি বলেছেন, “একটি ঐতিহাসিক দিন। আমি চম্পাবতের জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তাঁদের সমর্থন দিয়েছেন।” উল্লেখ্য, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছিলেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রাখে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়। গত ৩১ মে চম্পাবত বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৫৫ হাজারের বেশি ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখলেন ধামি।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top