News Flash

  • Home
  • প্রধান খবর
  • চম্পাবতে জয়ের পথে পুষ্কর ধামি, এগিয়ে আছেন ৫১-হাজারের বেশি ভোটে
Image

চম্পাবতে জয়ের পথে পুষ্কর ধামি, এগিয়ে আছেন ৫১-হাজারের বেশি ভোটে

চম্পাবত, ৩ মে (হি.স.): চম্পাবত বিধানসভা আসনের উপ-নির্বাচনে জয়ের পথে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি। ১২ রাউন্ডের গণনার শেষে ৫১,৩১৫ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ধামিকে অভ্যর্থনা জানিয়েছেন তাঁর সমর্থকরা। ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে এটা পরিষ্কার যে জয়লাভ করতে চলেছে পুষ্কর সিং ধামি।

শুক্রবার সকাল থেকে চম্পাবত বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগণনা শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিলেন পুষ্কর সিং ধামি। তৃতীয় রাউন্ড গণনার পর তিনি এগিয়ে ছিলেন ১০,৬১৭ ভোটে, সপ্তম রাউন্ডের পর এগিয়ে ছিলেন ২৫,২১৯ ভোটে, ১২ রাউন্ডের গণনার শেষে ৫১,৩১৫ ভোটে এগিয়ে রয়েছেন পুষ্কর। উল্লেখ্য, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছিলেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রাখে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু, উপ-নির্বাচনে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে। গত ৩১ মে চম্পাবত বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়।

Releated Posts

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top