News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi: রাহুল গান্ধীকে ফের সমন পাঠাল ইডি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন হাজিরার নির্দেশ
Image

Rahul Gandhi: রাহুল গান্ধীকে ফের সমন পাঠাল ইডি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন হাজিরার নির্দেশ

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নতুন করে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৩ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু বিদেশে থাকার কারণে ওই দিন তিনি হাজিরা দিতে পারেননি।

তাই শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নতুন করে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানিয়ে দেওয়া হয়েছে, ১৩ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, এই মামলায় ৮ জুন ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছিল কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে। কিন্তু, সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তিনি সম্ভবত ৮ জুন হাজিরা নাও দিতে পারেন।

প্রসঙ্গত, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে মনমোহন সিংয়ের জমানাতেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। যার মূল হোতা ছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ সংস্থা। যার পর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। ৯০ কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে।

Releated Posts

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top