News Flash

  • Home
  • খেলা
  • Rahul Ashish Brilliant Performance : রাহুল, আশিষের দুর্দান্ত পারফরম্যান্স, সুপারে জয় দিয়ে শুরু কসমোপলিটনের
Image

Rahul Ashish Brilliant Performance : রাহুল, আশিষের দুর্দান্ত পারফরম্যান্স, সুপারে জয় দিয়ে শুরু কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২ জুন ‌।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো কসকমোপলিটন ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে ৮৪ রানে পরাজিত করলো চুং কাউ থাংগা দলকে। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সুপার ফোরে। চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট।বৃহস্পতিবার বাইখোরা স্কুল মাঠে ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে জয় পায় কসমোপলিটন ক্লাব। প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাবের গড়া ১৯৩ রানের জবাবে চুং কাউ থাংগা দল ১০৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রাহুল হুসেন ৭৩ রান করেন। এছাড়া আশিষ কুমার যাদব ৪ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব ৩৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের হয়ে রাহুল হুসেন ৯৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৩, প্রসেনজিৎ বিশ্বাস ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬,দেবাশিষ সাহা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, আশিষ কুমার যাদব ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজদ্বীপ দত্ত ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে হিমালেশ সাঙ্গমা (‌৩/‌৩০), সুকান্ত রিয়াং (‌৩/‌৩২) এবং হেবাল রিয়াং (‌২/‌৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আশিষ কুমার যাদবের (‌৪/‌২০) বিধ্বংসী বোলিংয়ে ২৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রানে গুটিয়ে যায় চুং কাউ থাংগা দল। দলের পক্ষে পিটারসন রিয়াং ‌‌‌‌১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌),সুনীল রিয়াং ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, ক্লিন্টন রিয়াং ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৬,হিমালেশ সাঙ্গমা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং হরি চন্দ্র রিয়াং ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে আশিষ কুমার যাদব ছাড়া অনুরাগ দেবনাথ (‌৩/‌১৩) এবং রাজদ্বীপ দাস (‌২/‌১৪) সফল বোলার।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top