News Flash

  • Home
  • খেলা
  • England Test : মাথায় আঘাত পেয়ে ইংল্যান্ড টেস্ট দল থেকে ছিটকে গেলেন লিচ
Image

England Test : মাথায় আঘাত পেয়ে ইংল্যান্ড টেস্ট দল থেকে ছিটকে গেলেন লিচ

লন্ডন, ২ জুন(হি.স) : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টে মাথায় আঘাত পেয়ে গোটা টেস্ট থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার ম্যাট পার্কিনসনকে।

প্রথমে ব্যাটিং করতে গিয়ে শুরুতেই বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। প্রথম থেকেই উইকেট হারাতে থাকে তারা। ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ের একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান লিচ। মাঠের বাইরেই তাঁর শুশ্রূষা চলতে থাকে। প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছে, মাথায় আঘাত লেগেছে তাঁর। লিচ নিজেও খেলার মত জায়গায় ছিলেন না। ঘাড়ে বার বার যন্ত্রণায় হাত বোলাচ্ছিলেন তিনি। ফলে ঝুঁকি না নিয়ে পরিবর্ত হিসাবে পার্কিনসনের নাম ঘোষণা করা হয়।

লিচের চিকিৎসা চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্যে বন্ধ ছিল। ফিজিয়োথেরাপিস্ট এসে লিচকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। গত বারের বিশ্ব টেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের তাতে কোনও সুবিধা হয়নি। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং ম্যাটি পটসের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে তাদের ব্যাটিং ।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top