News Flash

  • Home
  • খেলা
  • Kalpataru Trust : লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্রিকেটে স্পোর্টস ক্লাবকে হারালো কল্পতরু ট্রাস্ট
Image

Kalpataru Trust : লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্রিকেটে স্পোর্টস ক্লাবকে হারালো কল্পতরু ট্রাস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। ক্রিকেটের জয় হয়েছে। আজ, বুধবার লংতরাই ভ্যালিতে আয়োজিত সিনিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কল্পতরু ট্রাস্ট দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে স্পোর্টস ক্লাবকে ২১ রানের ব্যবধানে। সাম্প্রতিক বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে একটা ম্যাচ সম্পন্ন হওয়া মানে ক্রিকেটের জয়জয়কার। ঘাগরাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কল্পতরু ট্রাস্ট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩০.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে কল্পতরু ১১৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বিক্রম দেববর্মার ২৬ রান, জগত বিলাস চাকমার ২২ রান এবং ওপেনার সোহেল দেববর্মার ১৮ রান উল্লেখযোগ্য। স্পোর্টস ক্লাবের বোলার সুমন্ত চাকমা ১৫ রানে ৪ উইকেট তুলে নেয়। এছাড়া, রুবেল চাকমা ২১ রানে এবং ঋষভ মৌর্য ২৩ রানে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্পোর্টস ক্লাব ২১.১ ওভার খেলে ৯৭ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রুবেল চাকমা সর্বাধিক ১৯ রান পেলেও কল্পতরুর বোলারদের দাপটে স্পোর্টস ক্লাবের ব্যাটার্সরা তেমন নৈপুণ্য দেখাতে পারেনি। জগত বিলাস চাকমা ২২ রানে চারটি, ডিকসন দেববর্মা ২১ রানে তিনটি এবং নেলসন দেববর্মা ১০ রানে দুটি উইকেট পেয়েছে। কল্পতরু ট্রাস্ট ২১ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top