নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বড় কাঁঠালের চারঘরিয়া এলাকায় এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বৃষকেতু দেববর্মা, হেজামারা ব্লকের বিডিও , টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা৷ এদিকে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে এস সি,এস টি,ওবিসি,পিআরটিসি সহ বিভিন্ন সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হয়৷ এছাড়া জমির অ্যালটমেন্ট সংক্রান্ত কোন সমস্যা থাকলে সেই সব বিষয়ের আবেদনপত্র প্রশাসনিক শিবিরে সংগ্রহ করা হয়৷ এদিনের প্রশাসনিক শিবিরে টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের তরফ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে জনজাতি অংশের ব্যাপক অংশের জনগণ স্বাস্থ্য পরিষেবার সূযোগ গ্রহণ করেন৷ এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়৷ টিএসআর বাহিনীর সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে টিএসআর বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে৷ এদিকে মোহনপুর মহাকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয় রাজ্য সরকার মানুষের হাতের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই মোহনপুর ব্লকের অন্তর্গত বড় কাঁঠাল এলাকার চাগড়িয়ায় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা আরো জানান প্রশাসন শুধুমাত্র অফিসের ভিতরে তাদের কাজকর্ম সীমাবদ্ধ রাখতে চায়না৷ প্রশাসনিক যাবতীয় সুযোগ-সুবিধা যাতে প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান প্রশাসন কাজ করে চলেছে৷ প্রশাসনিক শিবিরে যেসব সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে সেইসব সার্টিফিকেট আগামী দশ বারো দিনের মধ্যে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়৷ এদিনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের জনজাতি অংশের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়৷ আগামী দিনেও ব্লগ এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির সংগঠিত করা হবে বলে মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

চারঘরিয়া এলাকায় এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















