News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

Amit Shah: ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পুলিশিং (এনএসিপি) পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​কুমার ভাল্লা। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহানির্দেশক পঙ্কজ কুমার সিং এবং বিএসএফ-র মহাপরিদর্শক জ্ঞানেন্দ্র সিং মালিক, গুজরাট ফ্রন্টিয়ার, এনএসিপি-র অফিসার ও জওয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বিএসএফ গুজরাট ফ্রন্টিয়ার এবং ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক চ্যালেঞ্জকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার এবং উপকূলীয় পুলিশ কর্মীদের প্রয়োজনীয় এবং যথাযথ প্রশিক্ষণ প্রদানের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্তের পবিত্রতা রক্ষার পাশাপাশি বিএসএফ সর্বদা তার উপর থাকা প্রতিটি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন এবং ‘জীবনের জন্য কর্তব্য’ নীতি অনুসারে পালন করেছে। বাহিনী সবসময় বিশেষ অনুষ্ঠানে তার দক্ষতা প্রমাণ করেছে।

ভবিষ্যতে ন্যাশনাল একাডেমি অব কোস্টাল পুলিশিং দেশের বিভিন্ন উপকূলীয় রাজ্যের মেরিন পুলিশকে নিবিড় ও উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেবে এবং উপকূলীয় এলাকার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আস্থা ব্যক্ত করেন।
শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ-র মহাপরিচালক এবং গুজরাট ফ্রন্টিয়ারের মহাপরিদর্শককে ধন্যবাদ জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তরক্ষীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top