News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপহৃত নাবালিকা উদ্ধার, গ্রেফতার অপহরণকারী
Image

অপহৃত নাবালিকা উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ সাব্রুমের হরিনা এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে সাব্রুম থানার পুলিশ৷ অপহরণকারী যুবকের নাম হৃদয় দেবনাথ৷ সংবাদ সূত্রে জানা গেছে গত ২৫মে হরিনা এলাকার হৃদয় দেবনাথ নামে ওই যুবক ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়৷ অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে এ ব্যাপারে  থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনিদষ্ট মামলা দায়ের করা হয়৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এর জন্য তৎপরতা শুরু করে৷ তৎপরতা চালাতে গিয়ে পুলিশ ইতিমধ্যেই সাফল্য পেয়েছে৷ নাবালিকাকে উদ্ধার করে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তার বিরুদ্ধে নাবালিকা অপহরণ করা সংক্রান্ত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top