News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই লস্কর জঙ্গির মৃত্যু, ৩-দিনে কাশ্মীরে নিকেশ ১০ সন্ত্রাসী
Image

Encounter: শ্রীনগরে এনকাউন্টারে দুই লস্কর জঙ্গির মৃত্যু, ৩-দিনে কাশ্মীরে নিকেশ ১০ সন্ত্রাসী

শ্রীনগর, ২৭ মে (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। শ্রীনগরের সৌরা এলাকার ঘটনা। নিহত জঙ্গিদের নাম-শাকির আহমেদ ওয়াজা ও আফরিন আফতাব মালিক। উভয় সন্ত্রাসী দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ট্রেঞ্জ এলাকার বাসিন্দা। দুই জঙ্গির মৃত্যুর পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগরের সৌরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। ওই অভিযানেই নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। শুক্রবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দু’টি এনকাউন্টার শুরু হয়, একটি শ্রীনগরের সৌরা এলাকায় ও অপরটি পুলওয়ামা জেলার অবন্তীপোরায়। শ্রীনগরের এনকাউন্টারে দুই লস্কর জঙ্গির মৃত্যুর হয়েছে। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল ও একটি পিস্তল। অন্যদিকে, অবন্তীপোরা এনকাউন্টারে টিভি তারকা আমরীন ভাট-খুনে জড়িত দুই লস্কর জঙ্গিকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। আইজিপি বিজয় কুমার জানিয়েছে, বিগত ৩ দিনের মধ্যে কাশ্মীর উপত্যকায় নিকেশ হয়েছে ১০ সন্ত্রাসবাদী, তার মধ্যে ৩ জন জৈশ-ই-মহম্মদ জঙ্গি ও ৭ জন লস্কর জঙ্গি।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top