News Flash

  • Home
  • দেশ
  • Fire: আগুন লাগল দিল্লির দু’টি হাপসাতালে, দমকলের তৎপরতায় উভয় ক্ষেত্রেই রক্ষা
Image

Fire: আগুন লাগল দিল্লির দু’টি হাপসাতালে, দমকলের তৎপরতায় উভয় ক্ষেত্রেই রক্ষা

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): একদিনে আগুন লাগল দিল্লির দু’টি হাসপাতালে। শুক্রবার সকালে দক্ষিণ দিল্লির সফদরজং হাসপাতাল এবং গুরু অঙ্গদ নগর পূর্বের কাছে মক্কর মাল্টিস্পেসালিটি হাসপাতাল আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় উভয় হাসপাতালের আগুনই দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৮.১০ মিনিট নাগাদ প্রথমে আগুন লাগে পূর্ব দিল্লির লক্ষ্মী নগরের মক্কর মাল্টিস্পেসালিটি হাসপাতালে। হাসপাতাল ভবনের ছাদে আগুন লাগে বলে জানা গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এরপর সকাল ৮.৪৫ মিনিট নাগাদ দক্ষিণ দিল্লির সফদরজং হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলায় একটি লিফটের স্টেবিলাইজারে আগুন লাগে। দমকলের ৭-৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। উভয় অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top