News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকার বিয়ে ভাঙতে তেলিয়ামুড়ায় তৎপর প্রশাসন
Image

নাবালিকার বিয়ে ভাঙতে তেলিয়ামুড়ায় তৎপর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বর্তমান সমাজ ব্যাবস্থায় নাবালিকা বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হলেও গ্রামীণ এলাকাগুলিতে এখনো নাবালিকা বিবাহ প্রচলন রয়েছে অতি গোপনে৷ বৃহস্পতিবার  গোপনে তেলিয়ামুড়ার ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং চাইল্ড লাইনের কর্মীদের কাছে খবর আসে তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায় এক নাবালিকা মেয়ের বিয়ের জোর কদমে তোড়জোড় চলছে৷ সেই খবর মোতাবেক তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং চাইল্ড লাইনের কর্মীরা পৌঁছায় কৃষ্ণপুর এলাকার সেই নাবালিকা মেয়ের বাড়িতে৷ প্রশাসন, পুলিশ সহ চাইল্ড লাইনের কর্মীদের উপস্থিতি টের পেয়ে নাবালিকা কন্যা সহ  তার পিতা-মাতা ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ যদিও বিয়ে বাড়ির আত্মীয় পরিজন সহ এলাকাবাসীদের বার-বার জিজ্ঞেস করা হলেও তারা মুখ খুলতে নারাজ৷ পরে বিয়ে বাড়িতে থাকা আত্মীয়-পরিজন সহ গ্রামবাসীরা এক এক করে সুযোগ বুঝে সকলেই  কেটে পড়ে৷ দীর্ঘ দেড় ঘণ্টা সময় পুলিশ, ডি.সি.এম এবং চাইল্ড লাইনের কর্মীরা বিয়ে বাড়িতে নববধূ নাবালিকা সহ তার অভিভাবকদের জন্য অপেক্ষা করলেও কারোর দেখা মেলেনি৷ যদিও পরবর্তীতে বিয়ে বাড়িতে উপস্থিত দু-একটি নাবালক শিশুদের নিকট স্পষ্ট ভাবে জানিয়ে আসা হয় কোনভাবেই চাইল্ড লাইন এবং ডি.সি.এম ও পুলিশ প্রশাসন নববধূ নাবালিকার বিয়ে হতে দেবে না৷ কারণ, নববধূ প্রাপ্তবয়স্ক নয়৷তবে আজকের এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে, গ্রামীণ এলাকাগুলিতে এখনো চুপিসারে অনেক নাবালিকা মেয়ের জোরপূর্বক বিবাহ দেওয়া হচ্ছে৷ তবে এক্ষেত্রে সাধারণ মানুষকে হতে হবে সচেতন৷

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top