News Flash

  • Home
  • দেশ
  • অমরনাথ যাত্রার সময় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে : আইজিপি কাশ্মীর
Image

অমরনাথ যাত্রার সময় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে : আইজিপি কাশ্মীর

শ্রীনগর, ২৫ মে (হি.স.): অমরনাথ যাত্রার সময় এবার ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জানালেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার। বুধবার কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, “আমরা বিগত এক মাস ধরে অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা করছি এবং অনেক বৈঠক করেছি। আমরা ত্রিস্তরীয় নিরাপত্তা প্রদান করব। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে, সিসিটিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি আরএফআইডি রাখা হবে।” বিজয় কুমার জোর দিয়ে বলেছেন, “আমরা অমরনাথ যাত্রাকে ঘটনা-মুক্ত যাত্রা নিশ্চিত করব।”

বুধবারই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি, নিহত সন্ত্রাসবাদীরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। তবে দুঃসংবাদ হল, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন কর্মী। সেই পুলিশ কর্মীকে এদিন শ্রদ্ধা জানান বিজয় কুমার-সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, “আজ আমরা আমাদের সহকর্মীকে শ্রদ্ধা জানাতে এখানে জড়ো হয়েছি। তিনি ছিলেন অত্যন্ত সাহসী জওয়ান। সন্ত্রাসীরা শ্রীনগরে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। আমরা তাদের নিরস্ত্র করে বড় হামলার ঘটনা এড়াতে পেরেছি।”
প্রসঙ্গত, দুই বছরের ব্যবধানে আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top