News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা সিব্বলের, বললেন ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছি
Image

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা সিব্বলের, বললেন ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছি

লখনউ, ২৫ মে (হি.স.) : সমাজবাদী পার্টি (সপা)-র সমর্থনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল। বুধবার লখনউ-তে সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদব ও সপা সাংসদ রামগোপাল যাদবের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন কপিল সিব্বল। কংগ্রেসকে রীতিমতো চমকে দিয়ে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর কপিল সিব্বল জানিয়েছেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সর্বদা দেশে স্বাধীন কণ্ঠস্বর হতে চেয়েছি।”

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছেন বলেও জানিয়েছেন কপিল সিব্বল, মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল সিব্বল বলেছেন, “আমি গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম।” প্রসঙ্গত, প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে যাদব পরিবারের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। সিব্বল ২০১৭ সালের জানুয়ারিতে (যাদব পরিবারের দ্বন্দ্বের সময়) নির্বাচন কমিশনে যুক্তি দিয়েছিলেন, অখিলেশ যাদবের ‘সাইকেল’ প্রতীক পাওয়া উচিত। আর শেষ পর্যন্ত প্রতীক পান অখিলেশই। সমাজবাদী পার্টি যে তিনজন প্রার্থীকে সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছে সিব্বল হলেন তাঁদের মধ্যে একজন।

Releated Posts

কেরল প্রচারে তীব্র আক্রমণ রাহুলের, বাম ও বিজেপিকে একযোগে নিশানা

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল: কেরলে ভোট প্রচারের শেষ পর্যায়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top