News Flash

  • Home
  • বিদেশ
  • Killed : আবুধাবিতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ২, আহত হয়েছেন ১২০ জন
Image

Killed : আবুধাবিতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ২, আহত হয়েছেন ১২০ জন

আবুধাবি, ২৪ মে (হি.স.) : সংযুক্ত আরব আমিরাতের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে দুজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সোমবার রাজধানী আবুধাবির ব্যস্ততম আল খালিদিয়া রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা। বাকি ৫৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানান, দুপুরের সময় দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করছে, এটি কোনও হামলার ঘটনা নয়। এর আগে ১৭ জানুয়ারি ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশটি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ। এই জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে আসছে।

Releated Posts

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top