News Flash

  • Home
  • বিদেশ
  • Boris Bandarev : রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা করে ইস্তফা দিলেন রুশ কূটনীতিক বরিস বনদারেভ
Image

Boris Bandarev : রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা করে ইস্তফা দিলেন রুশ কূটনীতিক বরিস বনদারেভ

মস্কো, ২৪ মে (হি.স.) : রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা করে ইস্তফা দিলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক বরিস বনদারেভ। রাশিয়ার নাগরিক হিসাবে লজ্জিত, এমনই মত প্রকাশ করে ইস্তফা দিলেন রুশ কূটনীতিক। চাকরিতে ইস্তফা দিয়ে ক্রেমলিনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের কথা জেনে নেদারল্যান্ডসের কূটনীতিক রবার্ট গ্যাব্রিয়েলস অভিনন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখে বরিস জানিয়েছেন, কুড়ি বছর ধরে তিনি রাশিয়ার কূটনীতিক হিসাবে কাজ করছেন। “রুশ নাগরিক হিসাবে এত লজ্জিত হইনি কোনওদিন। ইউক্রেনের উপর হামলা চালিয়ে আসলে ভ্লাদিমির পুতিন রাশিয়ার মানুষের বিরুদ্ধেই অন্যায় করেছেন, এমনটাই দাবি করেছেন বরিস।

পুতিনকে ‘ক্ষমতালোভী’ বলে আক্রমণ করে বরিস বলেছেন, “যারা এই যুদ্ধ শুরু করেছে, তারা কেবলমাত্র একটাই জিনিস চায়। অনন্তকাল ধরে ক্ষমতায় থাকতে চায় তারা। বড় বড় প্রাসাদে আরাম করে থাকতে চায়। রাশিয়ার সেনাবাহিনীর উপরে বোঝা বাড়াতে থাকে।” বরিসের মতে, রাশিয়ার পাশে কোনও দেশ নেই। এই যুদ্ধের জন্য দায়ী রাশিয়ার বেপরোয়া বিদেশনীতি।”

দীর্ঘ কুড়ি বছর ধরে রাশিয়ার বিদেশমন্ত্রকে কাজ করেছেন বরিস। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “গত কুড়ি বছরে ক্রমশ অবনতি হয়েছে রুশ বিদেশনীতির।” আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের দিকেও। “বিদেশনীতির অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এখন বিদেশ দফতর কূটনৈতিক ভাবে কাজ করে না। মিথ্যা প্রচার এবং হিংসা ছড়ায় বিদেশ মন্ত্রক।”

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কয়েকজন রুশ কূটনীতিক পদত্যাগ করেছেন। কিন্তু বরিসই প্রথম প্রকাশ্যে রুশ প্রশাসনের নিন্দা করেছেন। তাঁর এই পদক্ষেপকে ‘সাহসিক’ আখ্যা দিয়ে টুইট করেছেন নেদারল্যান্ডসের কূটনৈতিক। রাষ্ট্রসংঘের আরেক প্রতিনিধি হিলেল নয়্যার বলেছেন, “রাশিয়ার অন্যান্য কূটনীতিকদেরও বরিসের মতো পদক্ষেপ নেওয়া উচিত। নিজেদের নীতি বজায় রেখে পদত্যাগ করা দরকার তাঁদের।”

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top