News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বের মধ্যে প্রথম, বেলজিয়ামে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেই ২১ দিনের নিভৃতবাস
Image

বিশ্বের মধ্যে প্রথম, বেলজিয়ামে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেই ২১ দিনের নিভৃতবাস

ব্রাসেলস, ২৩ মে (হি.স.): বিশ্বের মধ্যেই এই প্রথম, ‘মাঙ্কিপক্স’-এ আক্রান্তদের জন্য ২১ দিনের নিভৃতবাস বাধ্যতামূলক করেছে বেলজিয়াম। টুইটারে সে দেশের কোভিড নাইন্টিন সংক্রান্ত জাতীয় গবেষণাগারের প্রধান ইমানুয়েল আন্ধ্রে জানিয়েছেন, দেশে এ পর্যন্ত চারজন মাঙ্কিপক্সে আক্রান্ত। গুটিবসন্ত গোত্রের এই ব্যাধিতে, ত্বকের ওপর ফোঁড়ার মত ক্ষত, জ্বর, মাথা ব্যাথা এবং গা-হাত পায়ে ব্যাথার মত লক্ষ্মণ দেখা দেয়।

তবে এর মারণক্ষমতা, গুটিবসন্তের থেকে কম। সাধারণত আফ্রিকা মহাদেশে এই রোগের প্রাদুর্ভাব বেশী হলেও, বিশ্বের অন্যান্য দেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই বিশ্বের ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স।

Releated Posts

বাংলাদেশে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার

ঢাকা, ৭ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন সংসদ স্পিকার এবং আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরী-কে মঙ্গলবার ভোরে ঢাকার…

ByByNews Desk Apr 7, 2026

ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৪২.৩ কোটি টাকা সহায়তা দিল ভারত

থিম্পু, ৭ এপ্রিল (আইএএনএস): ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৪২.৩ কোটি টাকা আর্থিক সহায়তা দিল ভারত।…

ByByNews Desk Apr 7, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top