News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Investigating : বটদ্রবা থানা দহন কাণ্ডের তদন্তে সিট, জানান এসডিজিপি জিপি সিং কথিত হেফাজতে ব্যক্তি-মৃত্যুর সাথে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
Image

Investigating : বটদ্রবা থানা দহন কাণ্ডের তদন্তে সিট, জানান এসডিজিপি জিপি সিং কথিত হেফাজতে ব্যক্তি-মৃত্যুর সাথে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নগাঁও (অসম), ২২ মে (হি.স.) : বটদ্রবা থানা দহন কাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করা হবে। ঘটনার তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হবে। এছাড়া কথিত হেফাজতে ব্যক্তির মৃত্যুরও তদন্ত হবে। এর সঙ্গে কোনও পুলিশ অফিসার জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন অসমের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা), ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের ডিরেক্টর জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

আজ রবিবার সকালে নগাঁও পুলিশ সুপার প্রাঙ্গণে এসপি লীনা দলে এবং মধ্য অসমের ডিআইজিকে দুপাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জিপি সিং বলেন, ‘গতকাল বটদ্রবা থানায় সংগঠিত ঘটনার তদন্তের জন্য একটি এসআইটি নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সফিকুল ইসলামের মৃত্যুর নিরপেক্ষ তদন্তেরও অনুরোধ করেছি। ৬০ দিনের মধ্যে এসআইটি তাদের রিপোর্ট জমা করবে।’ তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এছাড়া মৃত সফিকুলের ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন। তার মৃতদের নির্দিষ্ট অঙ্গ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। আজই এখানে ফরেনসিক অফিসাররা আসবেন। তাঁরা আনুষঙ্গিক তদন্ত করবেন, বলেন এসডিজিপি সিং।

তিনি বলেন, গতকাল যে ঘটনা ঘটানো হয়েছে, ভিডিও ফুটেজে রেকর্ডেড দেখে তার সব ছবি দেখে দোষীদের চিহ্নিত করা হয়েছে। এর ভিত্তিতে গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন মহিলা। আটকদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এসডিজিপি জিপি সিং বলেন, ‘কথিত আটক ব্যক্তির মৃত্যুর সাথে জড়িত পুলিশদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যা-ই হোক, এর অর্থ এই নয় যে একটি থানাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অগ্নিসংযোগের ঘটনা মেনে নেওয়া যায় না, এটা নাশকতরার পর্যায়ে পড়ে।’

শীর্ষ পুলিশ আধিকারিক আরও বলেন, সফিকুল ইসলামকে তার স্ত্রী থানা থেকে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইসলাম মারা গেছে। কিন্তু তার পরিবার দাবি করছে, সেখানে তাকে মৃত অবস্থায় তারা উদ্ধার করেছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top