News Flash

Image

খাদ্য সামগ্রীর মজুত নিয়ে জনমনে সংশয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷  গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের বেশ কিছু অঞ্চল জলমগ্ণ৷ আসামের ওই বন্যার ফলে আসাম -ত্রিপুরার রেল পরিষেবা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে৷ এতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করছিলো রাজ্য সরকার৷ এই আশংকাতে প্রথমে পেট্রল ডিজেল -এ বি ও সি গুলিতে রেশনিং ব্যবস্থা চালু করে রাজ্য প্রশাসন৷ রাজ্যের প্রতিটি ছোট বড় বাজারে দ্রব্যমূল্য আশঙ্কা রয়েছে৷ গন্ডাছড়া মহকুমার সরকারী খাদ্য গোদামে কত দিনের চাল ডাল কেরোসিন মজুত রয়েছে তানিয়ে চিন্তায় মহকুমার মানুষ৷ শনিবার  গন্ডাছড়া মহকুমা খাদ্য গোদামের স্টোর কিপার জানান গন্ডাছড়া মহকুমায় প্রতিমাসে চারশো চিয়াশি মেট্রিকটন চালের প্রয়োজন হয়৷ স্টোর কিপার আরো জানান যে চলতি মাস পর্যন্ত তাঁদের ডেলিভারী দেওয়া শেষ হয়ে গিয়েছে৷ ডেলিভারী শেষ হওয়ার পর শনিবার পর্যন্ত চার থেকে পাঁচ দিনের খাদ্য মজুত রয়েছে৷ বন্যার কারণে অহেতুক ভয় পাওয়ার কিছুই নেই বলে আশ্বস্ত করতে গিয়ে স্টোর কিপার বলেন প্রায় প্রতিদিন চার থেকে পাঁচ গাড়ি চাল গন্ডাছড়া খাদ্য গোদামে আসছে৷ এটা আগামী দিনও জারি থাকবে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top