News Flash

  • Home
  • বিদেশ
  • উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি ভাইরাস, হু জানাল ১১ দেশে মিলেছে হদিশ
Image

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি ভাইরাস, হু জানাল ১১ দেশে মিলেছে হদিশ

জেনেভা, ২১ মে (হি.স.): ক্রমেই উদ্বেগ বাড়ছে মাঙ্কি ভাইরাস নিয়ে। ইতিমধ্যেই স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর হদিশ মিলেছিল। এ বার ব্রিটেনে আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ইতিমধ্যেই বিশ্বের ১১টি দেশে হদিশ মিলেছে মাঙ্কি ভাইরাসের।

মাঙ্কি ভাইরাসের সংক্রমণ-বিস্তার চিহ্নিত করতে, বিভিন্ন ‘বার’ ও ‘সনা’য় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য অধিকর্তারা। একই পথে হাঁটতে চলেছে স্পেনও। মাঙ্কি ভাইরাসকে ‘সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ’ বলে গণ্য করেন না বিশেষজ্ঞরা। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ইউরোপে এই ভাইরাসে আক্রান্তদের একটি বড় অংশ সমকামী ও উভকামী পুরুষ, যাঁরা বিভিন্ন সমকামী ‘বার’ ও ‘সনা’-তে গিয়েছিলেন সম্প্রতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১১টি দেশে এখনও পর্যন্ত ৮০ জন মাঙ্কি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। নজরদারি বাড়ানো হয়েছে, ফলে সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top