News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Lamding-Badarpur : লামডিং-বদরপুর পাহাড় লাইনে উপূসী রেল যুদ্ধকালীন তৎপরতায় চালিয়েছে মেরামতের কাজ
Image

Lamding-Badarpur : লামডিং-বদরপুর পাহাড় লাইনে উপূসী রেল যুদ্ধকালীন তৎপরতায় চালিয়েছে মেরামতের কাজ

হাফলং (অসম), ১৯ মে (হি.স.) : গত এক সপ্তাহের অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্ব সীমান্ত (উপূসী) রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত লামডিং-বদরপুর পাহাড় লাইনের প্ৰায় ৫৮টি জায়গায় ভূমিধস ও পাহাড়ি জলের স্রোতে রেলওয়ে ট্র্যাকগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। নিউ হাফলং ও ডিটকছড়া রেলস্টশনে কেবল কাদা-মাটির স্তূপ। এর ফলে উত্তরপূর্বের দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে দক্ষিণ অসম, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরামে ট্রেন পরিষেবা পুনরায় চালু করার জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতের কাজ চালিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের সিনিয়র থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা। জানা গেছে, কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যে প্রায় ১২টি স্থানে মেরামতের কাজ শেষ হয়েছে।

ধসবিধ্বস্ত এলাকা থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে রেল যাত্রীদের। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের ভাড়াও ফেরত দিয়েছে উপূসী কৰ্তৃপক্ষ। এখন পর্যন্ত ১,৬৭৮ জন যাত্রীকে ১৩.৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষতিগ্রস্ত যাত্রীরা আইআরসিটিসি-র ওয়েবসাইট (ই-টিকিট) এবং সংশ্লিষ্ট স্টেশনের পিআরএস কাউন্টারে (উইন্ডো টিকিট) তাঁদের ভাড়ার টাকা ফেরত চেয়ে দাবি করতে পারেন, জানানো হয়েছে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ভূমিধসে আবদ্ধ যাত্রীকুল ছাড়াও ভারতীয় বায়ুসেনা তাঁদের হেলিকপ্টারের সাহায্যে বিভিন্ন স্টেশনে আবদ্ধ রেলকর্মীদের উদ্ধার করেছে। গতকাল মোট ৩৫ জন রেলকর্মীকে উদ্ধার করেছে বায়ুসেনা। তাছাড়া আজ বৃহস্পতিবার বায়ুসেনার অ্যাপাচি হেলিকপ্টারে হাফলঙে আবদ্ধ প্রায় ৫০০ জন রেলযাত্রীকে শিলচর ও যোরহাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top