News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah : স্বরাজ থেকে নতুন ভারত : বৃহস্পতিবার আন্তর্জাতিক সেমিনারে ভাষণ অমিত শাহের
Image

Amit Shah : স্বরাজ থেকে নতুন ভারত : বৃহস্পতিবার আন্তর্জাতিক সেমিনারে ভাষণ অমিত শাহের

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): ‘স্বরাজ থেকে নতুন ভারত অবধি ভারতের ধারণাগুলিকে পুনর্বিবেচনা করা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে এই আন্তর্জাতিক সেমিনার। ১৯ মে থেকে শুরু হয়ে ২১ মে অবধি চলবে এই সেমিনার, আন্তর্জাতিক এই সেমিনারে বক্তৃতা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজক।

বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে এই সেমিনার শুরু হওয়ার কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও সেমিনারে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন মন্ত্রী ও উদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রথমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সেমিনার, যা শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে ১৯ মে শুরু হবে। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top