News Flash

  • Home
  • বিনোদন
  • Anurag Thakur : চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতকে বিশ্বের গন্তব্যে পরিণত করতে যথাসাধ্য চেষ্টা করব : অনুরাগ ঠাকুর
Image

Anurag Thakur : চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতকে বিশ্বের গন্তব্যে পরিণত করতে যথাসাধ্য চেষ্টা করব : অনুরাগ ঠাকুর

কান, ১৮ মে (হি.স.): ভারতকে বিশ্বের কন্টেন্ট হাব-এর উন্নীত করতে এবং চলচ্চিত্র নির্মাণ ও পোস্ট-প্রোডাকশনের জন্য ভারতকে বিশ্বের গন্তব্যে পরিণত করতে আমরা যা করতে পারি তাই করব৷ আশ্বস্ত করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। বুধবার ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধি দলের উপস্থিতিতে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অনুরাগ ঠাকুর বলেছেন, “ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ অংশ নেওয়ার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।”

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “আমরা জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের অধীনে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু করেছি। এই অভিযানের অংশ হিসাবে, বিভিন্ন ভাষার ২,২০০ ছবির পূর্বের গৌরব পুনরুদ্ধার করা হবে।” তিনি আরও বলেছেন, “আমি কান চলচ্চিত্র উৎসবে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা এবং ভারতে বিদেশী চলচ্চিত্রের শুটিংয়ের জন্য একটি উৎসাহদায়ক স্কিম ঘোষণা করতে পেরে আনন্দিত, যেখানে ২৬০,০০০ ইউএসডি-এর ক্যাপ সহ ৩০ শতাংশ পর্যন্ত নগদ উৎসাহ থাকছে।”

Releated Posts

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026

জেন-জি আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিরোধীদের তোপ, ‘ওঁকে কেউ গুরুত্ব দেয় না’

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের জেন-জি আন্দোলনকারীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Jul 28, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top