News Flash

  • Home
  • বিদেশ
  • NATO : রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ন্যাটো-তে আবেদনপত্র জমা ফিনল্যান্ড-সুইডেনের, উচ্ছ্বাস প্রকাশ স্টোল্টেনবার্গের
Image

NATO : রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ন্যাটো-তে আবেদনপত্র জমা ফিনল্যান্ড-সুইডেনের, উচ্ছ্বাস প্রকাশ স্টোল্টেনবার্গের

ব্রাসেলস, ১৮ মে (হি.স.): রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে বুধবার যৌথভাবে ন্যাটো সদস্যপদের জন্য আবেদনপত্র জমা দিল সুইডেন এবং ফিনল্যান্ড । দুই দেশের এই পদক্ষেপকে ঐতিহাসিক পদক্ষের বলে উচ্ছ্বাস প্রকাশ করেন ন্যাটো প্রধান জেন্স স্টোল্টেনবার্গ ।

বুধবার দুই দেশের রাষ্ট্রদূত ন্যাটোর হেড কোয়ার্টারে গিয়ে ন্যাটো প্রধান জেন্স স্টোল্টেনবার্গ -এর হাতে এই জোটে যোগদানের আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র হাতে পেয়ে নিজের প্রতিক্রিয়ায় ন্যাটো প্রধান বলেন, ”এই আবেদনপত্রের জমা পড়ার সঙ্গে সঙ্গেই জোটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল। এবার তোমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে জোট।”

উল্লেখ্য, সুইডেন ফিনল্যান্ডের ন্যাটোতে সংযোজন তার প্রভাবকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে রাশিয়ায় তুলনায় ন্যটোর সীমানা আরও বাড়বে। এর ফলে আরও দুর্বল হবেন পুতিন।

তবে নেটো সদস্য তুরস্ক এই যোগদানের বিরোধিতা করেছে। তাদের দাবি, আঙ্কারা বিরোধী তুরস্কের বিদ্রোহী গোষ্ঠীকে আশ্রয় দেয় এই দুই দেশ এমনকী তাদের জন্য সেফ প্যাসেজও তৈরি করে দেয়। বিষয়টি বাকি সদস্যদেশ এবং তুরস্কের সঙ্গে আলোচনা করে সমাধানসূত্র খোঁজা হবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান।

তবে ন্যাটোর বহর বাড়ার আত্মবিশ্বাসী স্টোল্টেনবার্গ জানিয়েছেন, নেটোকে আরও মজবুত করতে সব সদস্য দেশই সহমত পোষণ করেছে। তবে তুরস্কের আপত্তির বিষয়টি নিয়ে সদস্য দেশগুলি আশাপ্রকাশ করেছে যে, খুব দ্রুত এই সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মঙ্গলবার সুইডেন থেকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো সঙ্গে এক যৌথ সাংবাদিক উল্লেখ্য, সম্মেলনে ন্যাটো সদস্যপদের জন্য তাদের আবেদন জমা দেবেন বলে জানান সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন । ১৭ এবং ১৮ মে দুইদিনের জন্য সুইডেন সফরে গিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট । সুইডিশ সরকার সূত্রে খবর, সাউলি নিনিস্টো এবং ম্যাগডালেনা। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

সোমবারই সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের ইচ্ছে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তিনি বলেন, এই পদক্ষেপ নিলে সুইডেন ও ফিনল্যান্ডকে উপযুক্ত জবাব দেবে মস্কো । ইউক্রেনের মত পরিস্থিতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়ে দিয়েছিলেন, রাশিয়ার হুমকিতে তাঁরা ভয় পান না। এমনকি পরমাণু হুমকিতেও নয়।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top