News Flash

  • Home
  • বিদেশ
  • লস এঞ্জেলেসে গির্জার কাছে বন্দুকবাজের গুলিতে মৃত্যু এক ব্যক্তির, জখম ৫ জন
Image

লস এঞ্জেলেসে গির্জার কাছে বন্দুকবাজের গুলিতে মৃত্যু এক ব্যক্তির, জখম ৫ জন

লস এঞ্জেলেস, ১৬ মে (হি.স.): বন্দুকবাজের গুলিতে ফের রক্তাক্ত হল আমেরিকা। এবার আমেরিকার লস এঞ্জেলেসে একটি গির্জার কাছে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন এক ব্যক্তি, জখম হয়েছেন আরও ৫ জন, তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছেন, একজনকে আটক করা হয়েছে ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

অরেঞ্জ কাউন্টি শেরিফ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটের ঠিক আগে (রবিবার) অরেঞ্জ কাউন্টির লেগুনা উডস এলাকায় একটি গির্জাযর কাছে গুলি চালানোর ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৫ জন জখম হয়েছেন। আততায়ীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁকে স্থানীয়রা পাকড়াও করে বেঁধে ফেলে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, এর আগে শনিবার নিউ ইয়র্কে একটি সব্জি বাজারে এক ১৮ বছরের যুবকের গুলিতে মৃত্যু হয় ১০ জনের। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top