News Flash

  • Home
  • বিদেশ
  • China : গম রফতানিতে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়াল চিন
Image

China : গম রফতানিতে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়াল চিন

বেজিং, ১৬ মে (হি. স.) : আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়াল চিন । দেশে গমের আকাল তৈরি না হয়, তা নিশ্চিত করতে বিদেশে গম রফতানির উপর বিধিনিষেধ কার্যকর করেছে নয়াদিল্লি। ভারতের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি। এই প্রসঙ্গে চিনের বক্তব্য হল, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিকে কাঠগড়ায় তুলে কখনই বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের সমাধান করা যাবে না। উদ্যোগী হতে হবে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলিকেই।

উল্লেখ্য, গত সপ্তাহেই কেন্দ্রের তরফে গম রফতানির ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটানো হয়। এই প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়েছে, রফতানির তালিকায় গমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হচ্ছে এবং এই নিষেধাজ্ঞা এই মুহূর্ত থেকেই কার্যকর করা হচ্ছে। এর জন্য রফতানি বিষয়ক নীতিতে প্রয়োজনীয় সংশোধনীও আনে কেন্দ্রীয় সরকার।

কিন্তু, ভারত সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয় জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি। তাদের বক্তব্য, যে দেশগুলি এত দিন ভারতের কাছ থেকে নিয়মিত গম আমদানি করত, নয়াদিল্লির সিদ্ধান্তে তারা বিপদে পড়বে। অন্যদিকে, এই যুক্তি মানতে নারাজ চিন! তবে, সরকারিভাবে বেজিং এ নিয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু, চিনের সংবাদমাধ্যম সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে। চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, “এই বিষয়ে ভারতকে দোষারোপ করে কোনও লাভ হবে না। এটা ঠিক যে বিশ্বের গম উৎপাদক দেশগুলির মধ্যে ভারতের স্থান দ্বিতীয়। কিন্তু, গোটা বিশ্বে গম রফতানির ক্ষেত্রে ভারতের অবদান খুবই নগণ্য। উলটো দিকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনস্ত দেশগুলি তুলনায় অনেক বেশি গম বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে।” চিনা সংবাদমাধ্যমের যুক্তি হল, বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু পশ্চিমি রাষ্ট্র গমের রফতানিতে কাটছাঁট করেছে। তাই তাদের মুখে অন্তত ভারতের সমালোচনা মানায় না! চিনের এভাবে ভারতের পক্ষ নেওয়া অবাক করেছে ওয়াকিবহাল মহলকেও।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top