News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪৮৭
Image

Covid19 : দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪৮৭

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : ভারতে করোনা সংক্রমণে দৈনিক পরিসংখ্যান ফের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিন ধরেই দেশের সার্বিক করোনা গ্রাফ নিম্নমুখী। ব্যতিক্রম হয়নি রবিবারও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৬৯২ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। যা কমবেশি আগের দিনের সমান। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২১৪ জন।


সার্বিক করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৮৭৮ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৩২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top