News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে চারধামে, ধামি বললেন সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে
Image

পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে চারধামে, ধামি বললেন সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে

রুদ্রপ্রয়াগ, ১৩ মে (হি.স.) : পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে কেদারনাথ মন্দিরে, একই অবস্থা যমুনোত্রী, গঙ্গোত্রী ও বদ্রীনাথেও। এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থীরা আসছেন চারধাম যাত্রায়, প্রতিদিনই অসংখ্য পুণ্যার্থীরা পাহাড়ি পথ অতিক্রম করে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির দর্শনে আসছেন। পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে চারধাম। শুক্রবারও ভিড়ে ঠাসা ছিল কেদারনাথ, বদ্রীনাথ মন্দির চত্বর।

পুণ্যার্থীদের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে আইটিবিপি জওয়ানদের। কেদারনাথে তীর্থযাত্রীদের আগমনের পরে নিরাপত্তা এবং সুগমিত দর্শনের জন্য আইটিবিপি জওয়ানদের মোতায়েন করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দলকেও সতর্ক করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে মেডিকেল টিম বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। মন্দিরে প্রবেশ সুগম করতে চারিদিক ঘিরে ফেলা হয়েছে। সুরক্ষার দিকে নজর রাখছেন আইটিবিপি জওয়ানরা।

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “তীর্থযাত্রীদের আগমন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কেদারনাথ মন্দিরের কপাট খোলার আগের দিনও ২০ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসন ও মন্ত্রীরা চরধাম যাত্রার ব্যবস্থা তদারকি করছেন। দু’বছর পর চারধাম যাত্রা শুরু হয়েছে, এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা হোটেল মালিক, ক্যাব ড্রাইভার, ট্যুর গাইডদের সঙ্গে দেখা করেছি।” উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “চারধাম যাত্রা শুরু হওয়ার পর থেকে ২১ জনের মৃত্যু হয়েছে। পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেনি। আমি সামনের দিকে থাকা যুবকদের অনুরোধ করছি বৃদ্ধদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন।”

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top