News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : কদমতলা-জুমটিল্লা রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ
Image

Protest : কদমতলা-জুমটিল্লা রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷ দপ্তরের দায়সারা মনোভাব আর চরম উদাসীনতার ফলে জনদুভর্োগ একপ্রকার চরমে উঠতে শুরু করেছে৷ দাবি,বেহাল রাস্তা সংস্কারের৷ রাস্তা তো নয়,যেন মরণফাঁদ৷ভোটের বাক্সে জনগণ দেবে এর যোগ্য জবাব৷হ্যাঁ৷ এমনই চিত্র দেখা গেলো উত্তর ত্রিপুরা জেলার  ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিনের বিধানসভা এলাকার কদমতলা-জুমটিল্লার একমাত্র রাস্তায়৷বিগত বাম আমলে পিচ রাস্তাটি হওয়ার পর এখন পর্যন্ত সারাইয়ের কোনো উদ্যোগ নেননি বিধায়ক ও সংশ্লিষ্ট দপ্তর৷আর রাস্তাটির বেহাল দশার ফলে প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট-বড় যান দুর্ঘটনা৷


অভিযোগ, প্রতিবছরের বর্ষা মৌসুমের শুরুতেই যানবাহন নিয়ে যাতায়াত তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করাও দূষ্কর হয়ে দাঁড়ায়৷তাছাড়া এই রাস্তার পাশেই রয়েছে কদমতলা গ্রাম পঞ্চায়েত,বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,বেসরকারি আমেজা ইংলিশ মিডিয়াম সুকল৷আর কচিকাঁচা ছাত্র ছাত্রীরা এক হাঁটু কাঁদা জল পেরিয়ে সুকলের গন্ডিতে পৌঁছতে হয়৷এক কথায় কদমতলা ব্লকের নাকের ডগায় উল্লেখিত বেহাল রাস্তাটির ফলে জনদুভর্োগ চরম থেকে চরম আকার ধারণ করেছে৷যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি৷ মূলত কদমতলা থেকে জুমটিল্লা পর্যন্ত ৩.২৪৩ দৈঘর্ে্যর রাস্তাটি বেহাল দশার জন্য দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকার জনগণ৷বিগত দিনে বহুবার রাস্তা সংস্কারের দাবিতে কদমতলা পূর্ত দপ্তর এবং সমষ্টি উন্নয়ন দপ্তরের নিকট লিখিত অভিযোগ জানিয়েও ফলাফল মিলে অশ্বডিম্ব৷


এমনকি পূর্ত দফতরের প্রধানমন্ত্রী সড়ক যোজনা কুমারঘাট ডিভিশনেও বারবার লিখিত অভিযোগ জানিয়েও নীট ফল দাঁড়ায় শূন্য৷ এমনকি নিরুপায় হয়ে সানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরেও এই রাস্তার করুন দশার কথা জানিয়ে সারাইয়ের আবেদন জানিয়েছেন৷ পাশাপাশি সানীয়রা বিগত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে টাকা সংগ্রহ করে বেহাল রাস্তাটি কিছুটা মেরামতি করলেও বর্ষার শুরুতেই ভগ্ণদশায় পরিণত হয়ে যায়৷

এদিকে কদমতলার পূর্ত দপ্তর আধিকারিককে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, বিগত ২০১০ সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় এই রাস্তাটির কাজের বরাত দেওয়া হয়েছিল এইচ এস সি এল নামক একটি নির্মাণ সংস্থাকে৷ নির্মানের পাঁচ বছর পর্যন্ত সংস্কারের দায়িত্বও রয়েছিল তাদের৷কিন্তু নির্মাণ সংস্থাটি প্রথমবার কাজ শেষ করে আর সংস্কার করেনি৷যার ফলে পূর্ত দফতরকেও হস্তান্তর করা হয়নি৷ এককথায় এইচ এস সি এল কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেন তিনি৷


তবে পাটা পোঁতার ঘষাঘষিতে মাঝখানে মরিচ বাবাজি অর্থাৎ জনগনের প্রান যে প্রায়, গেল গেল অবসায়৷আবার কেউ কেউ অভিযোগ করে বলছেন, সিপিআইএম বিধায়ক তাঁর বিধানসভা এলাকার বেহাল রাস্তার দূরবস্থা সমাধানের উদ্যোগ যেমন নেননি তেমনি এ নিয়ে বিধানসভায় তেমন আলোকপাত করেন না৷তাহলে বিধায়ক বাবু ইচ্ছে করেই বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারকে বদনাম করার অপচেষ্টা করছেন নাতো? প্রশ্ণ নানা মহলের৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top