News Flash

  • Home
  • বিদেশ
  • অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় মৃত্যু ৮ জনের, গণবিক্ষোভ দেশজুড়ে জ্বলছে নেতাদের বাড়ি
Image

অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় মৃত্যু ৮ জনের, গণবিক্ষোভ দেশজুড়ে জ্বলছে নেতাদের বাড়ি

কলম্বো, ১১ মে (হি. স.) : নতুন করে গণবিক্ষোভ শুরু হয়েছে শ্রীলঙ্কায়। হিংসায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮ জনের, বিক্ষোভ এবং সংঘর্ষে কলম্বো-সহ শ্রীলঙ্কার অন্যত্র অন্তত ২৫০ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দেশের একজন সাংসদ বা আইনসভার সদস্যেরও। পরিস্থিতি সামলাতে বুধবার রাজধানী কলম্বো এবং বিক্ষোভ চলা শহরগুলিতে সেনাবাহিনী নামানো হয়েছে। দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ।

বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পূর্বপুরুষের বাড়ি এবং দেশের আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে। অগ্নিগর্ভ পরিস্থিতি শ্রীলঙ্কায়। এদিকে, শ্রীলঙ্কায় গুজব রটে গিয়েছে যে, দেশের সীমানা পেরিয়ে সপরিবারে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। যদিও, সেই গুজব উড়িয়ে দিয়েছে ভারত। বুধবার ভারতীয় দূতাবাস জানিয়ে দিয়েছে, সপরিবারের ভারতে আশ্রয় নেননি রাজাপক্ষে। শ্রীলঙ্কায় ভারত কোনও সেনা পাঠাচ্ছে না বলেও দূতাবাস স্পষ্ট জানিয়েছে।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top