News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রাল্যান্ডের বিরুদ্ধে ফের সরব আমরা বাঙালী
Image

তিপ্রাল্যান্ডের বিরুদ্ধে ফের সরব আমরা বাঙালী

আগরতলা, ৭ মে : তিপ্রাল্যান্ডের বিরুদ্ধে আবারো সরব হল আমরা বাঙালী দল। শনিবার শিবনগরস্থিত দলের রাজ্য কার্যালয়ের সামনে থেকে এক মিছিল সংগঠিত হয়েছে। উপস্থিত ছিলেন আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১৯৭৮ সাল থেকে বাঙালিদের অধিকার রক্ষার জন্য ২০২২ পর্যন্ত একটানা আন্দোলন করছে আমরা বাঙালি এবং বিগত দিনে দাবি করা হয়েছে জমি ফেরত আইন যাতে বাতিল করা হয়। তাঁর অভিযোগ, চুক্তির ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত লক্ষ লক্ষ বাঙালির ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। তারপর গণহত্যার ঘটনা ঘটেছে বাম আমলে। এইগুলি রাজ্যবাসী অবগত রয়েছে।তিনি বলেন, উগ্রপন্থীর জন্য রাজ্যের লক্ষ লক্ষ বাঙালি ভিটেমাটি হারা হয়ে ঘুরছে। উগ্রপন্থীদের দ্বারা বহু মানুষ খুন এবং মহিলারা ধর্ষণের শিকার হয়েছেন। এই ধরনের সমস্যা সমাধান এখন পর্যন্ত রাজ্যে হয়নি। তাই বাঙ্গালীদের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top