News Flash

  • Home
  • প্রধান খবর
  • RBI: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআই-এর, বাড়ছে সিআরআরও
Image

RBI: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআই-এর, বাড়ছে সিআরআরও

মুম্বই, ৪ মে (হি.স.): পলিসি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরবিআই-এর এই ঘোষণার ফলে ঋণে সুদের হার বাড়তে চলেছে। দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, যে ভাবে দেশে দ্রব্যমূল্য ক্রমশ বেড়েই চলেছে, তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত। নতুন ঘোষণায় জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪ শতাংশ করা হয়েছে। ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করা হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। এর ফলে গ্রাহককে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যাঙ্কগুলিকেও কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এখন থেকে। কেন্দ্রীয় ব্যাঙ্কের অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির বৈঠকে এই ব্যাপারে একমত হয়েছেন কমিটির সদস্যরা। তার পরেই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, এর আগে একটানা ১১-বার অপরিবর্তিত ছিল রেপো রেট, তিন বছরে এই প্রথম বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top