News Flash

  • Home
  • দিনের খবর
  • Swaraj India : ‘বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের মান পতন আমাদের জাতীয় লজ্জা’: স্বরাজ ইন্ডিয়া
Image

Swaraj India : ‘বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের মান পতন আমাদের জাতীয় লজ্জা’: স্বরাজ ইন্ডিয়া

কলকাতা, ৪ মে (হি. স.) : ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ সংগঠন দ্বারা প্যারিস থেকে প্রকাশিত বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচক–এ দেখা যাচ্ছে ভারত গত বছরের ১৪২তম থেকে ১৫০ তম স্থানে নেমে এসেছে। ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান এখন ১৫০।

বুধবার এই মন্তব্য করে ‘স্বরাজ ইন্ডিয়া’-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন, “স্বরাজ ইন্ডিয়া সংবাদ মাধ্যমের সর্বাত্মক স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী মোদী ও তাঁর দল বিজেপি’র ঘৃণ্য স্বৈরতান্ত্রিক আচরণে বহুত্ত্ববাদে এবং স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী দেশীয় সংবাদ মাধ্যমের মূল ভাবধারায় অনবরত, গভীর ও গুরুতর আঘাত এসেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান হানি হচ্ছে। স্বরাজ ইন্ডিয়া এর তীব্র নিন্দা জানাচ্ছে।

মনে রাখতে হবে বিশ্বের সবথেকে বড় আমাদের গনতন্ত্রে সংবাদ মাধ্যমগুলি তাদের স্বাধীনতা ও প্রগতিশীলতার জন্যই পরিচিত ছিল। কিন্তু ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী অধিকারের মূর্ত প্রতীক হিসেবে কেন্দ্রে মোদী সরকার আসীন হওয়ার পর থেকেই দেশের সংবাদ মাধ্যমগুলির ওপর ক্রমশঃ হামলা, হিংসা, হয়রানি এবং দখলদারির আঘাত নেমে আসতে থাকে। যার ফলস্বরুপ বিশ্ব সূচকে এই তীব্র পতন। প্রধানমন্ত্রী, তাঁর দল বিজেপি এবং বড় সংবাদ মাধ্যম হাউসগুলির মধ্যে অনৈতিক বোঝাপড়া রয়েছে এবং প্রথম থেকেই প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান নিয়ে তাঁর সমর্থক এবং তাঁর মধ্যে সম্পর্ক বিনষ্টকারী শক্তি বলে দেগে দিয়েছেন – এই মর্মে ওই আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সরকারের সমালোচক ভারতীয় সাংবাদিকরা এবং সংবাদমাধ্যমগুলি মোদী ও সরকার সমর্থকদের দ্বারা সর্বাত্মক হয়রানি ও আক্রমণের শিকার হয়ে চলেছে।“

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top